পিকআপে মিলল দুই মণ ৭ কেজি গাঁজা, কারবারি আটক
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮৭ কেজি গাঁজাসহ আশরাফুল (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আশরাফুল জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এতে পিকআপটির গোপন চেম্বার থেকে ৮৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত আশরাফুল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
« কসবায় ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় চীনা নাগরিকসহ ৬ জনের জেল »



















