Main Menu

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে আজিজুল হক প্যানেল জয়ী

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে আজিজুল হক প্যানেল জয়ী হয়।
নির্বাচনের ফলাফলে আজিজুল হক প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়লাভ করেছে। সাধারণ ও সহযোগী গ্রুপে ২০টি পরিচালক পদের মধ্যে তারা পেয়েছে ১৭টি।

এরমধ্যে সাধারণ গ্রুপে ১৪টির মধ্যে ১২টি ও সহযোগী গ্রুপের ৬টির মধ্যে ৫টি আলহাজ আজিজুল হক প্যানেল পেয়েছে।

অপর দিকে স্বাধীনতা পরিষদ প্যানেলে দুটি গ্রুপে ৩টি পদে জয়লাভ করেছে। সাধারণ গ্রুপ থেকে ২ জন ও সহযোগী প্যানেল থেকে ১ জন জয়ী হয়েছে স্বাধীনতা পরিষদ প্যানেল থেকে।

নির্বাচনে আজিজুল হক প্যানেল থেকে সাধারণ গ্রুপে হাজী মো. বাবুল মিয়া সর্বাধিক ৮০৪ ভোট পেয়েছেন। এছাড়া আলহাজ আজিজুল হক ৭০৩ ভোট, মো. শাহজাহান ৭৪০, কামাল মিয়া ৭১৭ ভোট, কাজী জাহাঙ্গীর ৬৮৯, আজিজুর রহমান শামীম ৬৮৫, সুব্রত পাল ৬৩২, জাবেদুল ইসলাম সোহাগ ৫৯৮, আলহাজ মমিনুল আলম বাবু ৫৮৫, আলহাজ মো. শাহ আলম ৫৮৪, মো. জসিম উদ্দিন ৫৭৯, তানভীর আহমেদ ৫৭৬ ভোট পেয়েছেন।

স্বাধীনতা পরিষদ প্যানেল থেকে মো. আল মামুন ৫৫৯ ভোট ও মো. বাবুল মিয়া ৫৫৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহযোগী পরিচালক গ্রুপে আজিজুল হক প্যানেল থেকে মো. নুরুজ্জামান ভূঁইয়া ১৬৫ ভোট, রফিকুল ইসলাম ১৬৫, মো. জুল খান ১৫০, আবুল খায়ের ১৪০, প্রদিপ চন্দ্র সাহা ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আর স্বাধীনতা পরিষদ প্যানেল থেকে সহযোগী গ্রুপে একমাত্র আব্দুল মালেক ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এবার সাধারণ গ্রুপ ও সহযোগী গ্রুপের ২০টি পদের বিপরীতে দুইটি প্যানেলের ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাচনে সাধারণ গ্রুপের ১২১৫ জন ও সহযোগী গ্রুপের ২৮০ জন ভোটার। দুইটি প্যানেল থেকে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে সংখ্যাসংখ্যাগরিষ্ঠ অনুযায়ী সভাপতিসহ অন্যান্য পদের নেতা নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares