Main Menu

কসবায় শহীদ জোবায়ের ওমর খানের কবরে রাষ্ট্রীয় শ্রদ্ধা

[Web-Dorado_Zoom]

রুবেল আহমেদ : জুলাই- আগষ্টে গণঅভ্যুত্থানে কসবা উপজেলার একমাত্র আত্মদানকারী শহীদ জোবায়ের ওমর খানের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তার কবরে রাষ্ট্রীয়ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে তাকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভুইয়া, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. শিবলী নোমানী, বিনাউটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শহীদুল ইসলাম, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন ও সাধারন সম্পাদক লোকমান হোসেন পলা, উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ , গণঅধিকার পরিষদ সভাপতি মাওলানা হিজবুল্লাহ হেলালী প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগন সহ তার পরিবারের লোকজন সহ সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়ে। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম খান।

শহীদ জোবায়ের ওমর খান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ঢাকা-র আইন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুবায়ের ওমর খান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের খান বাড়ির বাসিন্দা। তার বাবা এডভোকেট জাহাঙ্গীর আহামেদ খান বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে তার আত্মত্যাগ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করে। সরকারিভাবে প্রকাশিত গেজেট (নং-৪৩৯) অনুযায়ী তিনি একজন শহীদ হিসেবে মর্যাদা পেয়েছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares