Main Menu

ইউপি নির্বাচন :: নবীনগরে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দুর্বৃত্তদের হামলার শিকার

[Web-Dorado_Zoom]

IMG_20160315_150216এস এ রুবেল// নবীনগর উপজেলার নাটগর ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ন কবিবের উপর একদিনের ব্যবধানে দুইবার হামলা চালিয়ে শারীরিক নির্যাতন সহ তার বাড়িতে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। তিনি অভিযোগ করেন আওয়ামীলীগের সমর্থনকারী কতিপয় যুবক গতকাল সোমবার রাত আনুমানিক নয়টার দিকে তার উপর আকস্মিক হামলা চালায়। তিনি ওই সময় কুড়িঘরের খরিয়ালা গ্রামে নির্বাচনী প্রচারনা চালাচ্ছিলেন। তাৎক্ষণিক তিনি নবীনগর থানার ওসিকে মোবাইল ফোনে এ ঘটনার কথা জানালে ওসি শিবপুর ফাড়ি পুলিশকে ব্যাপারটি দেখার নির্দেশ দেন।
তিনি আরো অভিযোগ করেন, আজ সকালে বিদ্যাকুট বাজারে তার নিজ অফিসে যাবার সময় কুরিঘর বাজারের পাশে অজ্ঞাত কয়েকজন মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে তাকে শারীরিক নির্যাতন করতে চাইলে তিনি পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
হুমায়ুন কবির এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম জানান, ঘটনাটি আমি মৌখিক ভাবে শুনেছি, লিখিত অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares