Main Menu

জন দূর্ভোগ লাগভে জনগনকেই আগে সচেতন হতে হবে – মেয়র মোঃ হেলাল উদ্দিন

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, পৌর এলাকার রাস্তা সুমুহে নির্ধারিত যানবাহনের বাহিরে ভারী যানবাহন চলাচল করা, রাস্তার উপর নির্মান সামগ্রী রাখা, ড্রেনের উপর ময়লা আর্বজনা ফেলার কারনে ড্রেনেজ ব্যবস্থা বাধা গ্রস্থ হয়ে রাস্তায় পানি জমে থাকা, প্রয়োজনে অপ্রয়োজনে রাস্তা খোড়াখুড়ি এবং তা মেরামত না করা ইত্যাদি কারনে শহরের রাস্তা সূমুহ নির্ধারিত সময়ের আগেই নষ্ট হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পরে। যারা কারনে জনগণ দূর্ভোগের স্বীকার হয়। এ সমস্ত দূর্ভোগ লাগভে পৌরবাসী সবাই সচেতন ভুমিকা না রাখলে পৌরসভার একার পক্ষে তা দূর করা সম্ভব নয়।

তিনি বলেন, জন দূর্ভোগ লাগভে জনগনকেই আগে সচেতন হতে হবে। মেয়র তাই নিজ নিজ বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানের আশে পাশের রাস্তা ও ড্রেন পরিষ্কার রাখতে পৌরবাসী সকলের প্রতি আহবান জানান।

মেয়র সোমবার সকালে ভাদুঘর ভূইয়া বাড়ী সংলঙ্গ রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন কালে উপরক্ত বক্তব্য প্রদান করেন। এসময় পৌরসভার প্রকৌশলী বিভাগের কর্মকর্তাবৃন্দ ও এলকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares