Main Menu

ছাত্রদল শাহবাজপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন, হেলাল আহবায়ক ॥ রুহুল আমিন সদস্য সচিব

[Web-Dorado_Zoom]

শুক্রবার সরাইল উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জলের সভাপতিত্বে ও সরাইল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের পরিচালনায় জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে মোঃ হেলাল উদ্দিনকে আহবায়ক ও মোঃ রুহুল আমীন (রুহুল) কে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহবাজপুর ইউনিয়ন শাখার ৪৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় এবং আগামী ৯০ দিনের মধ্যে কমিটির সকল নেতৃবৃন্দর সম্মিলিত সহযোগিতায় সকল ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি গাজী আব্দুল মাজিদ মাস্টার, সহ সভাপতি মোতাহার হোসেন আকবর, যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমীন রুবেল, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মুকুল, রিগান খন্দকার প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares