জাতীয় সংবাদ
১২ বর্ডার গার্ড
বিজিবির অভিযান, বিভিন্ন মাদক আটক
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য আটক করেছে বিজিবি। এসময় মাদক রাখার দায়ে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে এক মাসের সাজা প্রদান করে। এমন তথ্য জানিয়েছে বিজিবি। তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার বেলা ১১ টায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ আজমপুর বিওপির টহলদল আজমপুর এলাকা হতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া (৩৫), পিতাঃ ওয়াহিদ মিয়া, গ্রামঃ টানাপাড়া, পোষ্ট+থানাঃ আখাউড়া, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করে । গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজিবির উপস্থিতিতে ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।Read More
সরাইলে শিক্ষক লাঞ্ছিত :: গ্রেপ্তারের দাবীতে শিক্ষকদের মিছিল, ২৪ ঘন্টার আল্টিমেটাম

সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কর্মসৃজন প্রকল্পের কাজের অনিয়মের জন্য প্রতিবাদ করায় দুবাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষককে লাঞ্চিতকারী ইউপি সদস্য সৈয়দ আলী ও তার লোকজন গ্রেপ্তারের দাবীতে উপজেলার সকলRead More
কসবায় মুক্তিযোদ্ধার বসত ভিটা জমি দখল::বিধবা স্ত্রীর ছেলে মেয়ে নিয়ে অন্য বাড়িতে মানবেতর জীবন যাপন

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)ঃ ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা পৌর এলাকা ৬নং ওয়ার্ড চড়নাল গ্রামের মরহুম জুলফু মিয়ার পুত্র বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ রহমানের বসত ভিটা জমি দখল করায় ছেলে মেয়েRead More



























