
সভায় উপস্থিত থেকে সমিতির গুরুত্বপূর্ণ বিষয়সমূহের প্রতি আলোকপাত ও আলোচনা করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য মোঃ সাইফুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, সমিতির আজীবন সদস্য ও উপদেষ্টা, সাবেক সচিব ও সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক,কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মিজানুর রহমান। তাঁরা সকলেই ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ও ঐতিহ্যের সংস্কৃতিকে ধারণ করে রাজনীতির ঊর্ধ্বে থেকে ব্রাহ্মণবাড়িয়ার কল্যাণে ঐক্যবদ্ধভাবে সমিতির সকল কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।
সভার আলোচ্যসূচি অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যগণের পরিচিতি পর্বের পর সমিতির কার্যক্রম ও কর্মপরিকল্পনা সর্ম্পকিত বিশদ আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সহ-সভাপতি ফিরোজুর রহমান ওলিও এবং সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক নাজু, কার্যনির্বাহী পরিষদের সদস্য সুলতান আহমেদ সেলিম, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিঞা, কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং জেলা ও দায়রা জজ অরুণাভ চক্রবর্তী, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব ছালাহউদ্দীন চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মারগুব আহমদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য ফারহান নূর, সমিতির সাংগঠনিক সম্পাদক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোঃ জেহাদ উদ্দিন, কার্যনির্বাহী পরিষদের সদস্য শরিফুল ইসলাম খান প্রমুখ।
বক্তাগণ সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকাকে ব্রাহ্মণবাড়িয়াবাসীদের দল-মত নির্বিশেষে সকলের একটি প্রাণের সংগঠন হিসেবে সুপ্রতিষ্ঠিত করার উপর গুরুত্বারোপ করেন। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় এ সমিতিকে যথাযথ প্রয়োজনীয় ভূমিকা পালনের উদ্যোগ গ্রহণের আহবান জানান। সমিতির ছাত্রবৃত্তি, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সম্পদ, জেলার উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ, রাস্তা-ঘাট নির্মাণ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলা ইত্যাদি কার্যক্রমের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জনগণের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণের জন্য সমিতিকে এগিয়ে আসার আহবান জানানো হয়। সার্বিক আলোচনার প্রেক্ষিতে সমিতির বিশদ কার্যক্রম ও
কর্ম পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের জন্য কয়েকটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
পরিশেষে, সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নৈশভোজের মাধ্যমে সভা সমাপ্ত হয়। খবর বিজ্ঞপ্তির।