The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত

‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আখাউড়ায় ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একইস্থানে গিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা সমবায় কর্মকর্তা পরিমল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম, সমবায়ী এন.এস. কবির পলাশ, মো: জামির হোসেন ও শহীদুল ইসলাম সেকান্দর প্রমুখ। র‌্যালীতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির শতাধিক সদস্য ও সদস্যা অংশ নেয়।

Exit mobile version