
বুধবার রাতে নবীনগরের মধ্যপাড়ার নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন চন্দ্র দেব (৪২) একাধিক মামলার আসামি। এ সময় বসতঘরে তল্লাশি চালিয়ে ৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।