
মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় মহিলা ওয়ার্ডের ৭নং বিছানায় বাকরুদ্ধ হয়ে শুয়ে আছেন বিলকিছ বেগম। হাত-পা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শারীরিক দুর্বলতার কারণে তিনি উঠে বসতে পারছেন না। বিলকিছ বেগমের বাবা জামির সরকার বলেন, মেয়ের সুখের জন্য জামাইকে বিদেশ পাঠিয়েছিলাম। কিন্তু সেখান থেকে সে খালি হাতে ফিরে আসে। দেশে এসে আবার টাকার জন্য নির্যাতন শুরু করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম বলেন, বিলকিছের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।