
৪৮ ঘণ্টা বা ২ দিনের এই ডায়েট আপনাকে কী করতে হবে? কিছুই না, কেবল পান করতে হবে দুটি বিশেষ পানীয়। একটি সকালে ও একটি রাতে। একটি পানীয় আপনার দেহের বিপাকক্রিয়া বৃদ্ধি করবে, অপর পানীয়টি কমাবে আপনার ওজন। আর এই ডায়েট অনুসরণ করার জন্য সবচেয়ে সঠিক সময় হচ্ছে ছুটির দিন বেছে নেয়া। বিপাক ক্রিয়া বৃদ্ধি করার পানীয়তে থাকে টমেটো যা উচ্চ মাত্রার লিউকোপিন সমৃদ্ধ। এছাড়া এই সময় খেতে পারেন বিভিন্ন শস্যদানা, সবজি ইত্যাদি যা দেহের বিশুদ্ধকরণ প্রক্রিয়াকে উন্নত করে। চলুন, জেনে নিই পানীয়টি কীভাবে তৈরি করবেন।
বিপাকক্রিয়া বৃদ্ধির জন্য প্রথম পানীয়-
পানি- ৫০০ মিলি
লেবুর রস- ৬ টেবিল চামচ
টমেটো- ২ টি
রসুন- ৪ কোয়া
বরফ- ৬ টি কিউব
লেবুর রস- ২ টেবিল চামচ
ম্যাপল সিরাপ- ১ টেবিল চামচ (সুপার শপে কিনতে পাবেন)
মরিচ গুঁড়ো- ১ চা চামচ
আদা- ১ চা চামচ-সব উপকরণ একসাথে নিয়ে ব্লেন্ড করুন। এই পানীয়টি রাতে ঘুমানোর আগে পান করতে হবে ২ দিন।
এছাড়াও যা করবেন
এই দুই দিন পানির পরিবর্তে প্রচুর পরিমাণে চিনি ছাড়া গ্রিনটি পান করতে হবে। এছাড়া এই দুইদিন ভাত খাবেন না। ওটমিল বা অন্য কোন সিরিয়াল খাবেন এবং আলু ছাড়া অন্য সব সবজি খাবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পরিমাণে বেশি না হয়।
সতর্কতা
যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা এবং শারীরিক ভাবে অসুস্থ কোন ব্যক্তি এটি অনুসরণ করবেন না।
লেখক
শওকত আরা সাঈদা(লোপা)
জনস্বাস্থ্য পুষ্টিবিদ
এক্স ডায়েটিশিয়ান,পারসোনা হেল্থ
খাদ্য ও পুষ্টিবিজ্ঞান(স্নাতকোত্তর)(এমপিএইচ)
মেলাক্কা সিটি, মালয়েশিয়া।
সূত্র- naturalhealthcareforyou.com