The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের হামলায় সিএনজি চালক নিহত

ডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সিএনজি অটোরিকশার সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. মোশাররফ (২৬) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ গোকুলনগর গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে সিএনজি অটোরিকশার সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে সিএনজি অটোরিকশা চালক মোশাররফের সঙ্গে আরেক অটোরিকশা চালক এমরানের বাক্-বিতণ্ডা হয়। এ নিয়ে দুপুর দুইটার দিকে এমরান তার সহযোগীদের নিয়ে মোশাররফের উপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় মোশাররফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version