The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে আন্ত:জেলা নৌ -ডাকাত গ্রেপ্তার

সরাইল প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খসরু(৩৫)  নামের এক আন্ত:জেলা নৌ -ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার ভোর রাত চারটার দিকে পুলিশ নরসিংদী জেলা সদর থেকে তাকে গ্রেপ্তার  করে।
পুলিশ জানায়, আজ বুধবার রাত ভোর চারটার দিকে সরাইল থানার উপপরিদর্শক (এস আই) আলিম এর নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের মারাজ মিয়ার ছেলে। সে সরাইলের অরুয়াইল ও পাকশিমুল এলাকায় নৌ পথে ডাকাতি করে ।গ্রেপ্তারকৃত ফসরু আন্ত:জেলা নৌ-ডাকাত দলের সর্দার এবং সরাইল থানা সহ বিভিন্ন থানায় তার নামে মামলা রয়েছে। এর মধ্যে সরাইল থানায় ডাকাতি, হত্যা, ছিনতাই সহ প্রায় ৮টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাকে অনেকদিন যাবত খুজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা সদর থেকে  বুধবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খসরুর বিরুদ্ধে সরাইল থানায় একাধিক ডাকাতি ও খুনের মামলা রয়েছে। অস্ত্র পালনায় পারদর্শী সে । তাকে রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।

Exit mobile version