The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী

ডেস্ক ২৪:: শোভযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ পাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রণব কুমার দাস, পূজা উদযাপন পরিষদ নেতা সোমেশ রঞ্জন রায় প্রমুখ।

এছাড়া শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থীর ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ-কৃষ্ণ কৃষ্ণ হরে হরে’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহর।

এদিকে জন্মাষ্টমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শনিবার ভোর থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ।

Exit mobile version