সরাইল প্রতিনিধি::ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ দুই কেজি গাঁজাসহ আরিফ মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার বিকেলে সরাইল বিশ্বরোড মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফ সদর উপজেলার বুধল ইউনিয়নের কলামুড়ি গ্রামের বাসিন্দা। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে মামলা হয়েছে।