
সভায় বক্তারা বলেন আকাশের মেঘ যেমন সূর্যের আলোকে চিরস্থায়ী ঢেকে রাখতে পারে না, ঠিক তেমনি মামলা, জেল-জুলুম, নির্যাতন ও অপপ্রচার চালিয়ে বিএনপির ভবিষ্যৎ কান্ডারী, জাতীয়তাবাদী শক্তির প্রতীক ও বাংলাদেশের আগামীর দেশ নায়ক জনাব তারেক রহমানের জনপ্রিয়তাকে কোন ভাবেই চিরদিন দাবিয়ে রাখা যাবে না। বন্ধ করা যাবে না তার রাজনৈতিক উন্নয়নের রোড ম্যাপকে। কারণ দেশের উন্নয়নের জন্য গণতন্ত্র এবং সর্বোপরি মানুষের স্বাধীনতা রক্ষার জন্যই তারেক রহমানের নেতৃত্ব আজ অপরিহার্য। তারেক রহমান হবেন বাংলাদেশের মাহাথির মোহাম্মদ যিনি তার উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে দেশকে নিয়ে যাবেন উন্নতির চরম শিখরে। দেশবাসী আজ অপেক্ষা করছে তারেক রহমানের আগমন ও নেতৃত্বের জন্য। একদিন এমন গণজোয়ার সৃষ্টি হবে যেদিন ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শত বাধা বিপত্তি উপেক্ষা করে এদেশের মানুষ তারেক রহমানকে মুক্ত করে আনবে এদেশের মাটিতে। তারেক রহমান ফিরে আসবেন এদেশের মাটিতে স্ব-সম্মানে বীরের বেশে।
বক্তারা আরও বলেন বাংলাদেশের গণতন্ত্র আজ বিপর্যস্ত। গণতন্ত্রের নামে নতুন বাকশাল কায়েম হয়েছে। মানুষকে যে সরকার তোয়াক্কা করে না, তা ২০১৪ সালের ‘বোগাস’ নির্বাচন এবং সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমানিত হয়েছে। শক্তির শাসনের কাছে মানুষ অসহায় হয়ে পরেছে। মানুষ এ শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি চায়। আর চায় একজন শক্তিমান নেতার নেতৃত্ব তারেক রহমান সেই নেতৃত্ব যার প্রত্যাশিত প্রত্যাবর্তনে মানুষ অধীর আগ্রহে অপেক্ষমান। মানুষ বিশ্বাস করে গণতন্ত্র পূণরুদ্ধারে তারেক রহমানের বিকল্প নেই। মানুষ আশা করে অচিরেই তারেক জিয়া আসবে দেশে, বীরের বেশে।
“তারেক মানে নতুন পৃথিবী নতুন সম্ভাবনা,
তারেক মানে আগামী দিনে সোনালী আলোর কণা।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জহির তার বক্তব্যে আগামী ৬ই সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৪.০০ ঘটিকায় গ্যাস, বিদ্যুৎ, সিএনজির মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত মিছিলে বিএনপি-এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানান। প্রেস রিলিজ