
১০০ বোতল ভারতীয় মদসহ মোঃ রিপন মিয়া(১৯)কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে জেলার কসবা উপজেলার সাহাপুরের হোসেনপাড়া এলাকার আলী আকবর এর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আবু বকর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন তালতলা ব্রীজ সংলগ্ন সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদসহ রিপনকে গ্রেফতার করে। আটককৃত রিপনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।