
সাড়ে ৩ বছর আগে ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা ইউপির সোনারগাও গ্রামের নাজমুল হাসান(২২) ও আমিনুল ইসলাম(২২)লিবিয়া যান। দীর্ঘ দিন ধরে তারা লিবিয়া থেকে ইটালি যাবার চেষ্টা করছিল। গত সপ্তাহে তারা নৌকা দিয়ে দালালের মাধ্যমে রওয়ানা হয়। যাবার সময় তারা ফোনে পিতা মাতা সহ স্বাজনদের কাছ থেকে বিদায় নেন। এরপর থেকে আর কোন খবর নেই। আজ লিবিয়া থেকে খবর আসে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোজের দুই বাড়িতে চলছে শোকের মাতম।