
সওজ এর বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ঢাকা (কাচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক, এন-০২) ৯৩ কিলোমিটার সড়কের তিতাস নদীর ওপর অবস্থিত শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্থ স্প্যানে স্টিল সেতু (বেইলি সেতু) স্থাপন করা হবে। এজন্য আগামী ২৮ আগস্ট সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।প্রেস রিলিজ