
এতে নিয়মিত খেলা সহ প্র্যাকটিস না করায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে প্রতিযোগীতা মুলক খেলা থেকে। মাঠ না থাকায় শিক্ষার্থীদেরও খেলা করান না শিক্ষকরা। ফলে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক, মানুষিক বিকাশের জন্য সরকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করলেও ব্যাহত হচ্ছে এর লক্ষ্য। ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা আলী করিম খন্দকার ও তৌহিদ খন্দকার জানান, যে সব বিদ্যালয়ে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না, তারা অন্যদের দেখে হিনমন্যতায় ভোগে। এতে তারা মানষিক ভাবে পিছিয়ে পড়ে। তাই যে সব বিদ্যালয়ে খেলার মাঠ নেই , সেই সব বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিকে তাকিয়ে কর্তৃপক্ষ খেলার মাঠের ব্যবস্থা করবেন এটা আমাদের দাবি থাকবে।