The voice of Brahmanbaria || Local news means the world is

জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সদর উপজেলা যুবলীগের শোক সভা ও মিলাদ

২২ আগস্ট শনিবার বেলা ১১টায় উলচাপাড়া শাহীন ভূইয়া বাবুর বাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল বাশার। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস। সভাপতিত্ব করবেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি যুবনেতা মোঃ আলী আজম। স্বাগত বক্তব্য রাখবেন যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম বোরহান উদ্দিন সোহাগ। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন রানা। প্রেস রিলিজ

Exit mobile version