
শুক্রবার সকালে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সোহেল হাসান ও স্কোয়াড অফিসার সহকারী পরিচালক মো. মইনুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অবস্থান নেয়। এসময় ঢাকামুখি একটি ট্রাককে (ঢাকা মেট্রো ড-১১-০৯২৩) র্যাবের আভিযানিক দলটি থামার সঙ্কেত দেয়। ট্রাকটি থামার সঙ্গে সঙ্গে চালক ও চালকের সঙ্গে থাকা দুইজন ট্রাক থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। পরে ট্রাকে থাকা মো. সুমন মিয়াকে ৬৯ কেজি গাঁজাসহ আটক করে র্যাব। এসময় মদক বহনে ব্যবহৃত ট্রাকটিকেও জব্দ করা হয়।