
এ ব্যাপারে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার নাগ, সাংগঠনিক সম্পাদক প্রদ্যোৎ নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণতোষ পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পাল, সহ-সভাপতি সুনীল দেব, সুদর্শন সাহা, প্রিয়লাল রায়, জেলা হিন্দু মহাজোটের সভাপতি জয়শঙ্কর চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা সুভাষ চন্দ্র দাস, সব্যসাচী পাল, পরিতোষ পাল প্রমুখ। বিবৃতিতে তারা স্বর্গীয়ের বিদেহী আত্মার সদ্গতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রনদা বিক্রম চৌধুরী মৃত্যুতে হিন্দু সমাজের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ হবার নয়। তিনি সুখে-দুঃখে সকলের পাশেই দাঁড়াতেন।প্রেস রিলিজ