
কসবা থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান জানান,কসবা উপজেলা বায়েক ইউপি কোনাঘাটা গ্রামের সাদেক সরকার বাদি হয়ে মোঃ তসলীমুর রেজার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গত ১৪ আগস্ট ২০১৫ ইং মোঃ তসলীমুর রেজার নিজস্ব ফেস বুকে মন্ত্রী/ এমপি/ পিএস/ এপিএসদের বিরুদ্ধে কুরুচি পূর্ণ লেখা ও স্থানীয় একটি পত্রিকায় ছবিসহ কবিতা লেখায় সহ বিভিন্ন অশালিন কথাবার্তার দায়ে এই অভিযোগটি দায়ের করা হয়েছে। মামলার বাদির অভিযুক্ত ব্যক্তি কসবা উপজেলা তৃর্ণমূল আওয়ামীলীগের আহবায়ক বলে জানান যায়।
কসবা থানা ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান তথ্য ও প্রযুক্তি আইনে কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মোঃ তসলীমুর রেজার বিরুদ্ধে থানায় অভিযোগ পাওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।