
পুলিশ ও চালক জসিম জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা এলাকা থেকে রাত দ’টার দিকে একটি পিকআপ ভ্যান, ২টি মোবাইল ফোন ও নগত টাকা ছিনতায় করে নিয়ে যায়। খবর পেয়ে হাঠিহাতা হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে বিশ্বরোড এলাকা থেকে তিন জনকে আটক করে। পরে তাদের শিকারক্তি অনুযায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেল খানা এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করে।
বিশ্ব রোড হাঠিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর জানান, আটককৃতদের বিরুদ্ধে সরাইল থানায় ছিনতায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।