The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা আওয়ামী মৎসজীবি লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অদ্য বৃহস্পতিবার সকাল ১০টায় মঠের গোড়াস্থ জেলা আওয়ামী মৎসজীবি লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ শেখ আরাফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আনোয়ারের পরিচালনায় উক্ত প্রস্তুতি সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় ১৫ আগস্টের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়।

Exit mobile version