
এ ঘটনার পর জড়িত সন্দেহে রুকন নামের ১ ব্যাক্তিকে আটক করেছে শিবপুর ফাঁড়ি পুলিশ। আটক ব্যাক্তি রুকন বিদ্যাকুট গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে।
সুত্র জানায়, আজ সকালে বিদ্যাকুট গ্রামের জনৈক ব্যাক্তির কাছ থেকে ঘন্টা হিসেবে মোটরসাইকেল ভাড়া নিয়ে তাতে করে রুকন তার সহযোগীদের সাথে নিয়ে ডাকাতির ঘটনা ঘটায়। নাটগর গ্রামবাসী ডাকাত দলদের তাড়া করার সময় মোটর সাইকেলের সুত্র ধরেই শিবপুর ফাঁড়িতে অভিযোগ দিলে পুলিশ রুকনকে আটক করে নবীনগর থানায় পাঠায়।
নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগরের খবর কে জানায়, আটককৃত ব্যাক্তিকে আগামিকাল সকালে কোর্টে প্রেরণ করা হবে।