The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে মা’কে পেতে সর্বক্ষন চিৎকার করে কাঁদছে ছয় শিশু সন্তান

সরাইল প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্ত্রীর সন্ধানে চারিদিকে পাগলের মত ঘুরছে স্বামী রহিম খান (৩৭)। মায়ের জন্য সর্বক্ষণ চিৎকার করে কাঁদছে ছয় শিশু সন্তান। দুই বছরের শিশু মারুফ খান মায়ের বুকের দুধের জন্য ছটফট করছে সর্বক্ষণ।

স্বামীর বাড়ির লোকজন বলছে পর পুরুষের হাত ধরে পালিয়েছে রিনা। ৫ জুলাই রোববার সরাইল থানায় এ বিষয়ে একটি জিডি করেছেন স্বামী রহিম খান। আর ঘটনার সাত দিন পর গত বৃহস্পতিবার স্বামী শ্বাশুড়ির বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেছে রিনার পিতা রুস্তম আলী।

১৪ বছর আগে ভালবেসে বিয়ে করেন একই গ্রামের দরিদ্র পরিবারের কন্যা রিনাকে। ভালই চলছিল তাদের দাম্পত্য জীবন। দূর্ভাগ্য জন্মের পরই পরপর চারটি সন্তান তাদের মারা যায়। পরে সুমা (০৯) নামের মেয়েটিকে তারা দত্তক আনেন। এর ২/১ বছর পরই রিনা একে একে তিন মেয়ে ও তিন ছেলে সন্তানের জন্ম দেন। তারা প্রত্যকেই অবুঝ। কোলের সন্তান মারুফ এখনো মায়ের বুকের দুধ পান করে।

গত ২ জুলাই সকাল ৯টা। রিনা ঘুম থেকে উঠেই চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার কথা বলে স্বামীর কাছে টাকা চায়। স্বামী তাকে ১’শ টাকা দেয়। পথে রিনার বড় ভাই জাকিরের (৩৫) সাথে দেখা হয়। তার কাছ থেকেও ২০ টাকা চেয়ে নেয়। ওইদিন সন্ধ্যা পর্যন্ত রিনা আর বাড়ি ফিরেনি। রহিম হাসপাতাল, আত্মীয় স্বজন সহ পরিচিত সকল জায়গায় খুঁজ করেও রিনাকে পায়নি। পরে খাওয়া ঘুম ছেড়ে দিয়ে বিভিন্ন সূত্রধরে স্ত্রীকে খুঁজে কোথাও পায়নি। ওদিকে ছয়টি শিশু মায়ের জন্য সর্বক্ষণ ছটফট করছে। দাদী মাহফুজা বেগম (৫৭) তাদের আগলে রেখেছেন। যদি কোন রিদয় বান ব্যত্তি মেয়েটির খোজ দিতে পারেন এই নাম্বারে ফোন করবেন। ০১৭৪৬০৮১১৩২—

Exit mobile version