The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় খায়েশ মিয়া (৩৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার চরচারতলা গ্রাম থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। খায়েশ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বালুবাহী নৌকার শ্রমিক খায়েশ মিয়া বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে বাড়ির বারান্দায় পরিবারের লোকেরা খায়েশের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল)  জানান, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version