The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সরাইল প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টর্নামেন্ট বিকেলে শাহবাজপুর খেলার মাঠে  উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা।
এ উপলক্ষে গতকাল বিকালে উপজেলার শাহবাজপুর খেলার মাঠে হাজারো জনতার উপস্থিতির মধ্যে এ খেলা উদ্বোধন করা হয়। প্রথম দিনের  খেলা বিজয়নগরের ইয়ংষ্টার একাদশ ও নাসিরনগরের ভাই ভাই ষ্পোটিং ক্লাব অংশ গ্রহন করেন । খেলা পরিচালনায় করেন এম ফরিদ সহযোগিতায় ছিলেন আবুল কালাম ও আবদুল মতিন।
এ উপলক্ষে গতকাল বিকালে খেলার মাঠে সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার ২ এর এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি, সভাপতিত্ব করেন শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যন উসমান উদ্দিন খালেদ বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের বাইসচেয়ার শের আলম  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন  প্রমুখ।

Exit mobile version