
শিবপুর ফাঁড়ি ইনচার্জ আবু কাউসার গোপন সংবাদের ভিত্তিতে দলীয় ফোর্স নিয়ে তাদের আটক করে দেহ তল্লাশি চালিয়ে ৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
আটককৃত ৩ মাদক পাচারকারী হল কসবা উপজেলারর গোপীনাথপুর গ্রামের দুদ মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৪৫), নরসিংদী সদরের রাংগামাটি গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী আছিয়া বেগম(৩৫) ও একই গ্রামের মৃত নুরু মিয়ার স্ত্রী জুলেখা বেগম (৩৭)।
শিবপুর ফাঁড়ি ইনচার্জ আবু কাউসার জানান তারা দীর্ঘ দিন ধরেই মাদক পাচারের সাথে সম্পৃক্ত।