
তিনি সরকারী কলেজে মহিলা হোষ্টেল নির্মাণ, পৌর কলেজে অনাস কোর্স চালুসহ শিক্ষাক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরে তিতাস নদীর উপর ৩টি ব্রীজ নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, তাহলে শহর বর্ধিত হবে। হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে যে সকল পদক্ষে গ্রহণ করা হয়েছে তাতে আগামী দিনে উন্নয়নের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার নবদিগন্তের সূচনা হবে। তিনি উন্নয়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে ও রিয়াজ উদ্দিন জামির পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা পৌর মেয়র মোঃ হেলাল ইুদ্দন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মনজুরুল আরম, জয়দল হোসেন, মফিজুর রহমান লিমন, শিহাব উদ্দিন বিপু, নজরুল ইসলাম শাহজাদা, মনির হোসেন, তফাজ্জল হোসেন, বাহারুল ইসলাম মোল্লা, মজিবুর রহমান খান, মুখলেছুর রহমান খান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ্ বাহার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক খ. আ. ম রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাউছার এমরান, সিনিয়র সাংবাদিক স. ম. সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, অর্থ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, সাবেক অর্থ সম্পাদক আশিকুল ইসলাম, শাহজাহান সাজু প্রমুখ।
পরে প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।