The voice of Brahmanbaria || Local news means the world is

অসহায় দরিদ্রের মাঝে নায়ার কবিরের ঈদ উপহার বিতরণ

গত শুক্রবার ও শনিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণ ঘাট ও পৈরতলায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার (কাপড়) বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফেরদৌস মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এডঃ কামরুজ্জামান অপু, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী প্রমুখ। প্রেস রিলিজ

Exit mobile version