
হাসপাতালে নেয়ার পর কবিকে অক্সিজেন দেয়া হয়। কিছুক্ষণের মধ্যে রক্তচাপ স্বাভাবিক হয়ে আসায় এখন তাকে বাসায় নেয়া হয়েছে বলে জানা গেছে।
কবির প্রেস সেক্রেটারি আবিদ আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আল মাহমুদ ক্লাবের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে কবির জন্মদিন উদযাপন করা হচ্ছে। সেখানে ভক্ত ও তরুণ কবিদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ অনুষ্ঠানে কবির উপস্থিত হওয়া কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি সেখানে যেতে পারেননি।