
মঙ্গলবার ভোরে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর সীমান্ত থেকে বিজিবি’র সহায়তায় গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই কড়া পুলিশ প্রহরায় ময়মনসিংহ নেয়া হয়েছে তাকে।
পুলিশের একটি সূত্র জানায়, ৪ খুনের ঘটনার সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন। হত্যা মামলার ৩ নং আসামি কিরণ হত্যাকাণ্ডের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন।
১২-বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম জানান, ভোরে ময়মনসিংহ গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিজয়নগর উপজেলার বিষ্ণপুর সীমান্তে অভিযান চালায়। এসময় আসামি হিরণ পুলিশ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে। পরে তাকে দৌড়ে গিয়ে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের বাশাপাতি গ্রামে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গত ৫ জুলাই বিকেলে ১৩ জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত হিরণ মামলার ৩নং আসামি।