
মোবারক হোসেন সদর উপজেলার সুহিলপুর গ্রামের ফালু মিয়ার ছেলে। তিনি পীরবাড়ি বাসস্ট্যাণ্ডের পাশে ‘গ্রীন সুজ’ নামের একটি জুতা তৈরি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
মোবারকের ভগ্নিপতি জাবেদ মিয়া জানান, দুপুরে মোবারক কারখানার দ্বিতীয় তলা থেকে জুতা নিয়ে নিচে নামার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে আহত হন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।