
প্রধান শিক্ষক মোঃ আবদুন নুর এর সভাপতিত্বে আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন রামকানাই হাই একাডেমী পরিচালনা পরিষদ সভাপতি বিদ্যোৎসাহী ও বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু। বিশেষ অতিথি ছিলেন সভাপতির সহধর্মীনি সুলতানা আমান, মডেল গভর্ণমেন্ট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত মনি, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ সুখেন্দু বিকাশ তালুকদার। একাডেমীর শিক্ষক, পরিচালনা পরিষদ সদস্য ও কর্মচারীবৃন্দ উক্ত ইফতার পার্টিতে অংশগ্রহণ নেন। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জালাল উদ্দিন। প্রেস রিলিজ