The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে মাইক্রোবাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ:: ১ জন নিহত

ডেস্ক ২৪:: সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে মাইক্রোবাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে বজলু মিয়া (৬২) নিহত হয়েছেন। বুধবার সকালে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুমান (২৮), শাহেদ আলী (৩৮) ও অলী মিয়াকে (৪৫) ঢাকায় পাঠানো হয়েছে।

হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে কাঁঠাল ভর্তি পিকআপভ্যান ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে পিকআপভ্যান ও মাইক্রোবাসটির সাথে আরও একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।

তিনি জানান, এতে ৮ জন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বজলু মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত বজলু মিয়া পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।

Exit mobile version