
স্বাস্হ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন এহতেশামুল কবির স্বাক্ষরিত এক পরিপএে এ আদেশ জারী করেন ।
উল্লেখ্য, গত ২৪ শে জুন ১২টার দিকে হাসপাতালের নিচতলার ১১২ নম্বর কক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সঙ্গে দুর্র্ব্যবহার করেন এই চিকিৎসক। এ ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
সাংবাদিকরা তাৎক্ষণিক প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা করে অভিযুক্ত চিকিৎসক ইমরান খান এর অপসারণ দাবি করে এক সপ্তাহের আল্টিমেটাম দেন।