The voice of Brahmanbaria || Local news means the world is

আগ্নেয়াস্ত্রসহ ০১ জন আটক

গত ২৭ জুন ২০১৫খ্রিঃ রাত্র ০১.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ মঈনুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে এসআই মোঃ নুরুল আমিন ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সরাইল থানাধীন উচালিয়াপাড়া ফেরদৌস মিয়ার ভাড়াঘর হতে মোঃ মনির হোসেন @ মনির(৩১), পিতা-সুলতান মিয়া, সাং-লবখা, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া আসামীল দখল হতে দেশী তৈরী ওয়ান সুটার গান, লম্বা সারে ১৯ ইঞ্চি ও ২টি কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি এবং ডাকাতি হামলা সংক্রান্তে একাধিক মামলা রয়েছে। আটককৃত মনিরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।প্রেস রিলিজ

Exit mobile version