The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় নবগঠিত বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি সভা

কসবা প্রতিনিধি :: বঙ্গবন্ধু সৈনিকলীগ কসবা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ২৫ জুন দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড.আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক এমজি হাক্কানী,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এড.এ কে এম আজিজুর রহমান,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া প্রমুখ। Ÿক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান,বীর মুক্তিযোদ্ধা সুবেদার অবঃ সামছুল আলম প্রমুখ। বক্তারা আইনমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গবন্ধু সৈনিকলীগ কসবা উপজেলা শাখার  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো ঃ জহিরুল আলম মিলন।  উল্লেখ্য যে গত ১১ জুন ২০১৫ ইং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীরকে সভাপতি,বীর মুক্তিযোদ্ধা মোঃ জহিরুল আলম মিলনকে সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বকর ছিদ্দিককে সাংগঠনিক সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু সৈনিক লীগ কসবা উপজেলা শাখা গঠন করেছিলেন।

Exit mobile version