
গ্রেপ্তারকৃতের নাম সুমন মিয়া-(৩৭)। সে পৌর শহরের দেবগ্রাম গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে সুমন সহ ৭/৮ জনের একটি ডাকাত দল রেলওয়ে রানিং রুম এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া করলে একটি ছোড়াসহ সুমনকে আটক করে, বাকীরা পালিয়ে যায়। পরে তাকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে আখাউড়া থানায় চুরি, ছিনতাইসহ মাদকের একাধিক মামলা রয়েছে।