The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে ট্রেনের নিচে কাটা পড়ে যুবতীর মৃত্যু

শামীম উন বাছির::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনের নীচে কাটা পড়ে এক যুবতীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের বিজয়নগর উপজেলার মুকন্দপুর রেলষ্টেশন এলাকা। নিহতের নাম নাজমা আক্তার-(২৭)। সে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের জাবেদ মিয়ার কন্যা।
এলাকাবাসী জানান, গতকাল দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নাজমা আক্তারের পা দুটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে আনার পথে সে মারা যায়।

Exit mobile version