The voice of Brahmanbaria || Local news means the world is

পাঁচলক্ষ টাকা মূল্যের ৫০গ্রাম হেরোইনসহ ০১ জন আটক

গত ২৪ জুন ২০১৫খ্রিঃ বিকাল ৬টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ মঈনুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে এসআই মোঃ নুরুল আমীন ও সঙ্গীয় ফোর্সসহ বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল বাজারস্থ আখাউড়া-চান্দুরাগামী রাস্তার উপর হতে মোঃ সায়মন(১৯) পিতা-মোঃ জামান মিয়া সাং-কাশিনগর দক্ষিণপাড়া থানা-বিজয়নগর জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত সায়মনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।প্রেস রিলিজ

Exit mobile version