The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক কমিটি গঠন

গত ২২ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বাচ্চু এই কমিটির অনুমোদন দেন। কমিটির আহবায়ক কবিতা ভুইয়া এবং সদস্য সচিব মোঃ ইমতিয়াজুল ইসলাম। ইহা  মুক্তিযোদ্ধা সংসদের একটি অঙ্গ সংগঠন। কমিটির আহবায়ক কবিতা ভুইয়া কমিটির সকল সদস্যদের বঙ্গবন্ধুর আদর্শ এবং মু্িক্তযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করার লক্ষ্যে আহবান জানান। -প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version