The voice of Brahmanbaria || Local news means the world is

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১৫৫ বোতল হুইস্কি এবং ১০ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য আটক

রহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালন করে বিপুল পরিমান ভারতীয় মালামালসহ মাদকদ্রব্য আটক করা হয়। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ কর্ণেল বাজার বিওপির টহল কমান্ডার হাবিলদার এবি সিদ্দিক এর নেতৃত্বে ইতনা নামক স্থান হতে ১১ বোতল  ভারতীয় হুইস্কি আটক, আলীনগর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ হারুন আর রশিদ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মেরাশানী নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় হুইস্কি আটক এবং আমদাবাদ নামক স্থান হতে ৪০ বোতল ভারতীয় হুইস্কি আটক, সিংগারবিল বিওপির টহল কমান্ডার নায়েক মাহবুবুর এর নেতৃত্বে সিংগারবিল রেল ষ্টেশন হতে ০২ কেজি ভারতীয় গাঁজা আটক , গংগাসাগর বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা (নায়েব সুবেদার) মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে নিলাখেত নামক স্থান হতে ৫৪ বোতল ভারতীয় হুইস্কি আটক, কাজিয়াতলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ধজনগর নামক স্থান হতে ০৮ কেজি ভারতীয় গাঁজা আটক ।

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিজিবির অভিযানে ভারতীয়  হুইস্কি, গাঁজা এবং বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকার কিছু চোরাকারবারী বিভিন্ন পন্থা অবলম্বন করে সুকৌশলে ভারত হতে মাদক দ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করছে। এ সকল চোরকারবারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সার্বিক সহযোগীতা কামনা করেন।প্রেস রিলিজ

Exit mobile version