The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা গোয়েন্দা শাখার বিশেষ সাফল্য:: কুখ্যাত ডাকাত আজিজুর রহমান প্রকাশ আইজ্যা ডাকাত আটক

গত ২১ জুন ২০১৫খ্রিঃ বিকাল ৩টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ মঈনুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে এসআই মোঃ আবু বকর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন পীরবাড়ী হতে ডাকাত আজিজুর রহমান প্রকাশ আইজ্যা ডাকাত (৩০) পিতা-রইদ মিয়া সাং-সূর্যকান্দি জাহাঙ্গীর পাড়া থানা-সরাইল জেলা-ব্রাহ্মনবাড়িয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আজিজ ১। সরাইল থানার মামলা নং-৫৯(০৫)১৪ ধারা-৩৯৪ পিসি, ২। মামলা নং-১৬(০৪)১৪ ধারা-৩৯৯/৪০২ পিসি, ৩। মামলা নং-৬১(৫)১৪ ধারা-৩৯৫/৩৯৭ পিসি, ৪। মামলা নং-৪০(০৪)১৩ ধারা-৩৪১/৩৭৯/৩০৭/৩২৪/৩২৬/৩৪ পিসি, ৫। মামলা নং-০৪(০৫)১৪ ধারা-৩৯৯/৪০২ পিসি, ৬। মামলা নং-৫৫(১১)১৩ ধারা-৩৯৯/৪০২ পিসি’র এজাহারনামীয় আসামী।

Exit mobile version