
গত ১৮ জুন ২০১৫খ্রিঃ বিকাল ৪টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ মঈনুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে এসআই নুরুল আমিন ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন উত্তর জাঙ্গাল দানা মিয়ার মৎস্য প্রকল্পের মেইন গেইটের পূর্ব পার্শ্বে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর হতে ০১। মোঃ রানা(২৮) পিতা-মৃত মোজাম্মেল হক সাং-আশুলিয়া থানা-আশুলিয়া জেলা-ঢাকা, ০২। মোঃ আল আমিন(৩৩) পিতা-মৃত ফরিদ মিয়া সাং-দারপুর নারায়নপুর থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০৩। মোঃ মামুন মিয়া(২৯) পিতা-হোাসেন মিয়া সাং ও থানা-ভৈরব জেলা-কিশোরগঞ্জগণকে তল্লাশী করে স্কুল ব্যাগ ও শরিরের সাথে ফিটিং অবস্থায় ১০(দশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত গাঁজার অনুমানিক মূল্য ৭০,০০০/-টাকা। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।প্রেস রিলিজ