The voice of Brahmanbaria || Local news means the world is

বিএনপি নেতা মঈন খানের ফোনালাপ ফাঁস! (ভিডিও)

বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানের ফোনালাপের একটি অডিও ফাঁস হয়েছে বলে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে। তব্যে এটি মঈন খানের কী না তার সত্যতা নিশ্চিত করতে পারেনি কোনো সংবাদ মাধ্যম।

সংবাদ মাধ্যমগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ফোনালাপের সত্যতা যাচাই করতে মঈন খানের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও কল রিসিভ করেননি তিনি।

সংবাদ মাধ্যমগুলো জানায়, ইউটিউবে ফাঁস হওয়া ফোনালাপটি মঈন খানের। ফোনালাপে আড়াইহাজারের এক নেতার সঙ্গে একপর্যায়ে মঈন খান বলেন, ‘বিএনপির যে অবস্থা, রাস্তাঘাটে মাইনষে খালি শরম দেয়। আপনি কাউরে কইয়েন যেন, রাজনীতি-টাজনীতি ছেড়ে দিয়ে নিরিবিলি জীবন-যাপন করে; আমি এইডা চিন্তা করতাছি। বহুত হইছে, আর দরকার নাই।’

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জুন তিন মিনিট নয় সেকেন্ডের ওই ফোনালাপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে প্রকাশ করা হয়। ‘আমি যমদূত বলছি’ নামের ইউটিউব চ্যানেল থেকে ফোনালাপটি আপলোড করা হয়।

 

Exit mobile version